1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

কালিগঞ্জের শহীদ জামাত স্মৃতি ফুটবল ময়দানে জামায়াতে ইসলামীর গণ ইফতার

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২১৫ বার পঠিত

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর তারালী ও ভাড়াশিমলা ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কালিগঞ্জ শহীদ সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী’র সভাপতিত্বে ও জামায়াতের উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৩ আসনে জামায়াতের মনোনীত পদপ্রার্থী ও সাবেক জেলা আমীর অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার। তিনি বলেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, এই কারণেই পরিপূর্ণভাবে ইসলামকে আঁকড়ে ধরতে হবে। ইসলামের কোন অংশ বাদ দেওয়া যাবে না। হিসাব করে যাকাত না দিলে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কাল কেয়ামতের দিন বিষধর সাপ তাকে গলায়, মাথায় দংশন করতে থাকবে। যাকাত যথাযথ ভাবে ৮টি খাতে আদায় করতে হবে। কালিগঞ্জের সামাদ স্মৃতি ময়দানের আজকের ইফতার মাহফিল সত্যিই আমার স্মৃতি হয়ে থাকবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মোসলেম উদ্দিন, সাবেক নায়েবে আমির কাজী মুজাহিদ আলমসহ জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, সূধীবৃন্দ সহ প্রায় ৩ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস রবিউল বাসার।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর