1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত -গোলাম মোহাম্মদ কাদের

  • প্রকাশের সময়: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১০৬ বার পঠিত

বিবিআর নিউজ ডেস্ক:-

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। শুধু প্রার্থী হতে চাইলেই হবে না, ত্যাগীদের মূল্যায়ন করা হবে। বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে। অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। সাংগঠনিকভাবে ভালো কাজ করবেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে প্রার্থীতা দেওয়া হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র দল, দেশে সু-শাসন ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জাতীয় পার্টির লক্ষ্য। আমরা দেশ ও জনগণের স্বার্থে রাজনীতি করি। জনগণ আমাদের দিকে তাকিয়ে আছে।

 

শনিবার , ২৯ এপ্রিল দুপুরে বনানীস্থ কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর এর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জাপা চেয়ারম্যান জনবন্ধ গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন, ৫টি সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে। আমরা প্রত্যেকটি সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করবো। ইতোমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনে প্রার্থী দিয়েছি। জনগণ ও আমাদের নেতাকর্মীদের প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন হলে, আমরা বিজয়ী হবো। কিন্তু সাধারণ মানুষ বলেন, আমরা ভোট দিতে পারবো তো? ভোট দিলে ফলাফল কি ভোটারের মাধ্যমে প্রকাশ করা হবে? এই কথাগুলো সাধারণ ভোটারেরা আমাদের কাছে জিজ্ঞাসা করে। সঠিকভাবে নির্বাচনে ভোট হবে কিনা, বাধাগ্রস্থ হবো কিনা এইসব প্রশ্ন সাধারণ জনগণের। একারণেই সাধারণ মানুষের নির্বাচন ব্যবস্থার উপর অনাস্থা। এসময় তিনি আরো বলেন, গতকাল চট্টগ্রাম ৮ আসনে সংসদীয় নির্বাচন হয়েছে। ভোটারের উপস্থিতি ছিল মাত্র ১০%। ৯০% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হন নাই। ভোটারদের ভোটের প্রতি কোনো আস্থা নেই। তার প্রমাণ গতকালের নির্বাচন।

 

তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাজনৈতিক স্থীতিশীলতা সম্ভব নয়। রাষ্ট্র, সরকারী দল মিলে মিশে একাকার। রাজনৈতিক আকাশে ঘোর অমানিশার ইঙ্গিত রয়েছে। পরিস্থিতি উত্তোলনে সরকারের উদ্যোগ নিতে হবে। জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও উত্তর এর আহ্বায়ক শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে এবং জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাঠানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল আলম রুবেল, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, সামছুল হক, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার, কাজী আবুল খায়ের, বিভিন্ন থানার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কিশোর, আক্তারুজ্জামান মাসুম, রিয়াজ উদ্দিন, এমএ হাশেম, রাজ মোহাম্মদ ওমর ফারুক, আব্দুস সাত্তার, আমিনুল হক সেলিম, রিয়াজ আহমেদ, আলাল, মাহমুদুল হাসান আলার, ড. নাসির উদ্দিন বকুল, আব্দুল আজিজ, শেখ মোহাম্মদ আলী, সোহেল, মোঃ মাহফুজ মোল্লা, আলমাস উদ্দিন, আকবর হোসেন। উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদের এমপি, মনিরুল ইসলাম মিলন, আমানত হোসেন আমানত, মাহবুবুর রহমান লিপ্টন, ইঞ্জিনিয়ার মনির আহমেদ, মোঃ খলিলুর রহমান খলিল, মোঃ মাশরেকুল আজম রবি, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সাংগঠনিক আনিস উর রহমান খোকন, সম্পাদকমন্ডলীর সদস্য এমএ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু, আহাদ ইউ চৌধুরী শাহীন, গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মৃধা, শেখ মাশুক রহমান, সমরেশ মন্ডল মানিক, ঢাকা মহানগর উত্তর বিভিন্ন থানার নেতৃবৃন্দ এএনএম রফিকুল আলম সেলিম, চিশতী খায়রুল আবরার শিশির, আলমগীর হোসেন, শাহীন আরা সুলতানা রীমা, কর্ণেল তসলিম উদ্দিন, বিএম নাছির, ডা.মোঃ আব্দুস শুকুর, শাহাদৎ হোসেন টুনু, নজরুল ইসলাম মুকুল, মকবুল হোসেন মুকুল, ফরহাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর