1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

মসিক এর কোভিড- ১৯ টিকার ২য় ডোজ শুরু

  • প্রকাশের সময়: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ১০৬ বার পঠিত

মাহাবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ :

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড ১৯ টিকার দ্বিতীয় ডোজ ২৩ অক্টোবর (রবিবার) থেকে প্রদান শুরু হয়েছে। এ পর্যন্ত মসিকের ৫ থেকে ১১ বছর বয়সী কোভিড ১৯ টিকা নেওয়া প্রায় ৬২ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রায় গতকাল থেকে নির্ধারিত বিদ্যালয়সমূহে এ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে বিদ্যালয়সমূহের টিকা কার্যক্রম পরিদর্শন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ। তিনি জানান, আজ থেকে শুরু হয়ে ১২ কর্মদিবস স্কুল পর্যায়ে ২য় ডোজ টিকা প্রদান করা হবে। এরপরও কেউ বাদ পড়লে ওয়ার্ড পর্যায়ে পরবর্তী ২ দিন শিশুদের টিকা প্রদান করা হবে। তিনি আরও জানান, মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুর নির্দেশনায় সুষ্ঠুভাবে শিশুদের ১ম ডোজ টিকা প্রদান করা হয়েছে। ২য় ডোজ টিকা প্রদানও সুষ্ঠুভাবে আওম্পন্ন হবে। পরিদর্শনকালে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর