1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন 

  • প্রকাশের সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৯৩ বার পঠিত

ফজলুল হক কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:

কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান রোকেয়া মনসুর মহিলা কলেজে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি নির্বাচন উপলক্ষে এক সভা রোববার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম বাবুর সভাপতিত্বে ও উপাধ্যক্ষ শ্রীবাস চন্দ্র রায়ের সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শ.ম মমতাজুর রহমান, ইন্দ্রজিৎ কুমার মন্ডল, মো. নুরুজ্জামান, নিয়াজ কওছার তুহিন, রেজাউল হক, সুফিয়া খাতুন, জয়শ্রী ঘোষ, তারক চন্দ্র সরকার, আব্দুর রউফ, নাজিমুদ্দীন আহম্মেদ, তৌহিদুর রহমান, সুকুমার ঘোষ, দেবব্রত কুমার মিস্ত্রী, বিকাশ মিস্ত্রী, হাফিজুর রহমান, মো. বদরুজ্জামান, মোশাররফ হোসাইন চৌধুরী, জাহাঙ্গীর আলম. আওছাফুর রহমান, মর্জিনা মোমতাহানা, মাসুদুর রহমান, প্রভাষক সোমা রানী সরকার, ওলিউর রহমান, রতন কুমার ঘোষ, শম্পা রানী মৃধা, সাইয়েদাতুন্নেছা মুক্তা, আমিনুর রহমান, শাহিনুর রহমান, হাফিজুর রহমান, প্রদর্শক মাজেদা খাতুন, সহকারী গ্রন্থাগারিক সাইফুজ্জামান, ক্রীড়া শিক্ষক মাহমুদুর রহমান প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ইতিহাস বিভাগের প্রভাষক ওলিউর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক সোমা রানী সরকারকে ম্যানেজিং কমিটির শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হয়। এর আগে কলেজের হলরুমে শিক্ষক-কর্মচারিদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর