1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

তালায় সীমানা পিলারের সদৃশ বস্তু উদ্ধার 

  • প্রকাশের সময়: রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

মোঃ শাহিন আলম তালা-সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরার তালায় সীমানা পিলার সদৃশ বস্তু উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার ৩০শে এপ্রিল সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম। এর আগে শনিবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামে জবেদ আলী কারিকর গাজী বাড়ি থেকে ওই বস্তুটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা এসআই আব্দুল আলিম জানান, সীমানা পিলার নিয়ে প্রতারণার ব্যবসা করে আসছে চক্রটি। শনিবার তালা উপজেলার জেঠুয়া গ্রামে একটি বাড়িতে সীমানা পিলার চোরাচালান চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশ্যে বৈঠক করছিল। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে সীমানা পিলার সদৃশ বস্তু ও চক্রের তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, খুলনা পাইকগাছার উত্তর সলুয়া গ্রামের মৃত উজির আরী ছেলে ইসমাইল আলী শেখ (৬৩), যশোর সদরের গাইদগাছি গ্রামের আবু বক্কার মোল্যার ছেলে সাহিদুল ইসলাম (৫৩) ও যশোর জেলার মনিরামপুর উপজেলার মাছনা খানপুর গ্রামের আকাম গাজী ছেলে তরিকুল ইসলাম (৬৫)

এসময় বাড়ির মালিক জবেদ আলী কারিকর গাজীসহ আরো কয়জন পালিয়ে যায়। এ ঘটনায় তালা থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।উদ্ধারকৃত পিলারটির গায়ে লেখা রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৮১৮। সীমানা পিলার সদৃশ বস্তু যার উচ্চতা ২৫ ইঞ্চি। নিচে ব্যাস সাড়ে ২২ ইঞ্চি।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর