মণিরামপুর প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের শাসন আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সেই বিবেচনায় আবার দলটিকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিতে হবে। শুধু শহর কেন্দ্রীক নয়-আর্থ-সামাজিক উন্নয়নের সাথে-প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে আওয়ামীলীগের কোন বিকল্প নেই।’
শুক্রবার বিকেলে উপজেলার কুলটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় মশিয়াহাটি বাজারে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র রায়ের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের তরুননেতা অ্যাড. বশির আহম্মেদ খান, সূপ্রিয় ভট্টাচার্য্য শুভ, আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলমগীর কবির লিটন, প্রতিমন্ত্রীর এপিএস কবির খানসহ স্থানীয় সূধীজন ও বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
Leave a Reply