1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

তালায় গ্রাম পুলিশ সদস্যদের বিনামূল্যে বাইসাইকেল ও পোষাক বিতরণ

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২০৭ বার পঠিত

তালা প্রতিনিধি::
তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে ১২টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল ও পোষাক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৩ ই জুন) সকালে শিল্পকলা একাডমী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে সাইকেল ও পোষাক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ন কবির।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো: আরাফাত হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী,তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌধুরী রেজাউল করিম,তালা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মফিজ উদ্দীন। হলরুমে আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমী চত্বরে ১২ ইউনিয়নের ১১৭ জন গ্রাম পুলিশদের মধ্যে সাইকেল ও পোষাক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, তালা উপজেলা প্রশাসনের সকল সরকারী দপ্তরের কর্মকর্তা ও ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, গ্রামপুলিশগণসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর