1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

চুয়াডাঙ্গা সদরে পাখিভ্যান নেওয়ার উদ্দেশ্যে হত্যা, রহস্য উদঘাটন|| গ্রেফতার-১

  • প্রকাশের সময়: বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১৬৫ বার পঠিত

মোঃআজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা সদরের ছয়ঘরিয়া গ্রামস্থ সেকেন্দার আলীর ছেলে আসামী মোঃ সোহাগ আলী (২০) গত (২৭ জুন) বিকাল অনুমান ০৫:০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ রুবেল (১৪), পিতা-ইয়ামিন শেখ, মাতা-রূপালী বেগম, সাং-ছয়ঘরিয়া, থানা-চুয়াডাঙ্গার ব্যাটারি চালিত পাখিভ্যান নেওয়ার উদ্দেশ্যে আসামী ভিকটিম রুবেলকে কৌশলে কুতুবপুর মাঠের ভেতর নিয়ে যায়। লোকজনের অনুপস্থিতিতে নির্জন ফাঁকা মাঠে ভিকটিমের মাথায় লাঠি দিয়ে একাধিক আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পা ধরে টেনে খেজুর বাগানের মধ্যে মৃতদেহ গামছা ও ঘাস দিয়ে ঢেকে রেখে আসামী পাখিভ্যান নিয়ে চলে যায়।

ভিকটিমকে হত্যার পরে আসামী সোহাগ পাখিভ্যানটি বিক্রয়ের উদ্দেশ্য বাজারে নিয়ে যায়। বাজারে ক্রেতার বিভিন্ন প্রশ্নের জবাবে একপর্যায়ে আসামী একেক সময় একেক ধরণের অসংলগ্ন কথাবার্তা বলতে থাকে, ধরা পড়ে যাবে বুঝতে পেরে কৌশলে পালিয়ে যায় এবং পাখিভ্যানটি নিতে আর আসে না। পরবর্তীতে টহল পুলিশের টিম সংবাদ পেয়ে সেখানে যায় এবং পাখিভ্যানের গায়ে লিখিত মোবাইল নম্বরের সূত্র ধরে সদর থানা পুলিশের চৌকস টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আসামীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী সোহাগকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে স্বীকার করে যে, পাখিভ্যানটি নেয়ার উদ্দেশ্যে একাই ভিকটিম রুবেলকে হত্যা করেছে। আসামীর স্বীকারোক্তি ও দেখানো মতে ঘটনাস্থল থেকে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আঘাত করার গাছের মোটা লাঠি জব্দ করা হয়। বর্নিত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর