1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

ছুটির ৫ দিন পরে ৬ ট্রাক কাঁচামরিচ এলো ভোমরা স্থলবন্দর দিয়ে

  • প্রকাশের সময়: রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৩৩৯ বার পঠিত

শেখ নাজমুল হাসান, স্টাফ রিপোর্টার:

কোরবানির ঈদ উপলক্ষে পাঁচদিনের ছুটি কাটিয়ে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি-রপ্তানি। আর প্রথম চালানেই ভারত থেকে এসেছে কাঁচামরিচ (কাঁচাঝাল) বোঝাই ছয়টি ট্রাক।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খান জানান, রোববার বেলা ১১টায় স্বাভাবিক আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর পর বেলা ১২টা পর্যন্ত ২১টি পাথর বোঝাই ট্রাক ও ৬টি কাঁচামরিচ (কাঁচাঝাল) বোঝাই ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করেছে।

তিনি জানান, ঈদুল আযহার কারণে ২৭ জুন থেকে শনিবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরে ছুটি ছিল। ফলে টানা পাঁচদিন বাংলাদেশ পারের ভোমরা স্থলবন্দরে কোন আমদানি ও রপ্তানি হয়নি। তেমনি ভারতের ঘোজাডাঙ্গা বন্দর থেকে আসেনি কোনো পণ্য।

ছুটি শেষে রোববার বেলা ১১টায় প্রথম পণ্য বোঝাই ট্রাক-লরি প্রবেশের পর থেকে ফের ভোমরা স্থলবন্দরে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয় বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর