আজিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ
চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আবদুল্লাহ্ আল-মামুন স্যারের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আবু তারেক মহোদয়, সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, দামুড়হুদা সার্কেল, চুয়াডাঙ্গা এর সার্বিক তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ নাসির উদ্দিন মৃধা এর নেতৃত্বে জীবননগর থানার এসআই(নিঃ) মোঃ নওশাদ মাহফুজ সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইং-০৪ (জুলাই) সকাল ০৯.৪০ ঘটিকার সময় জীবননগর থানাধীন ধোপাখালী মাঠপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ আবু তাহের (৬০) পিতা-আবু সাত্তার মন্ডল এর বসত বাড়ীর পূর্ব দিকের রান্না ঘর হইতে ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply