1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম

  • প্রকাশের সময়: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩৫ বার পঠিত

সোহেল হোসেন (লক্ষীপুর -প্রতিনিধি): জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. রেজাউল করিম বলেছেন, বিগত দিনে ফ্যাসিবাদদের দূর্নীতি তৃণমূল পর্যায়ে পৌছে যাবার কারণে সর্বপর্যায়ে স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। তাই স্থানীয় সরকার নির্বাচন আগে দেয়া প্রয়োজন বলে মনে করছে বাংলাদেশ জামায়াত ইসলামী।তিনি আরও বলেন, গণতান্ত্রিকতার নামে স্বৈরতান্ত্রিকতার ডাল পালা গজিয়ে বাংলাদেশের মানুষের মানবাধিকার ভোটের অধিকারসহ সকল অধিকার লুন্ঠিত হয়েছে। এ জন্যই সংস্কার প্রয়োজন। সংস্কার ছাড়া যারাই পাওয়ারে আসে তারা পুলিশ ও র‌্যাব বাহিনীকে নিজেদের মর্জি মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তার অংশ হিসেবে ডা. ফয়েজসহ অনেককে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।শুক্রবার জেলা জামায়াত ইসলাম আয়োজিত সাংবাদিকদের সম্মানে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট নজির আহমদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর এ আর হাফিজ উল্যাহ, অ্যাডভোকেট মহসিন কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর