1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুলের হাত ধরে সাফল্য ও উন্নয়নে সমৃদ্ধ আলোকিত ডি.বি ইউনাইটেড হাইস্কুল

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র অক্লান্ত পরিশ্রমে লেখপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশেরও পর্যাপ্ত সুযোগ প্রদান ও শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন বলেই এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ডি.বি ইউনাইটেড হাইস্কুল। বিদ্যালয়ের এমন সাফল্যে বিদ্যালয়টি এখন শিক্ষানুরাগীদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। মানুষকে স্বপ্ন দেখানোর জন্যই শিক্ষকতা করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবনকে আরো সুন্দর, অর্থবহ করার পাশাপাশি সমাজ ও দেশের জন্য অবদান রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। শিক্ষার আলো মানুষের মনকে আলোকিত করে, বিকশিত করে তোলে মানবিক গুণাবলীকে। তাই মানবসম্পদ উন্নয়নে শিক্ষার অবদান অপরিসীম। একটি দেশ ও জাতির অগ্রগতির মূলে রয়েছে শিক্ষা। ব্যক্তি জীবন তথা সামাজিক জীবনের পাশাপাশি আমাদের জাতীয় জীবনের দৈনন্দিন কাজে কর্মে নৈতিক, মানবিক, ধর্মীয় বোধ, সাংস্কৃতিক চিন্তাধারা ও সামাজিক মূল্যবোধকে উজ্জীবিত করার মূল হাতিয়ার হল শিক্ষা। সেই আদর্শ ও দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে শিক্ষকতাকে মহৎ পেশা হিসেবে বেছে নিয়ে মফস্বল এলাকায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের মানবিক প্রধান শিক্ষক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মমিনুর রহমান মুকুল। তার কর্মপরিকল্পনা একদিন শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের লক্ষ্য নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করবে। প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে তার স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে আত্মমানবতার সেবায় অস্বচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ও বিনামূলে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছেন। শুধু তার বিদ্যালয় নয়, তিনি সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ঝরে পড়া রোধে সহায়তা দিয়ে যাচ্ছেন তিনি। মেধার বিকাশ ঘটাতে খেলা-ধূলার আয়োজন করে থাকেন সবসময়। সাবেক সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা তারই স্বীকৃতি হিসেবে এ বিদ্যালয়টিকে স্মার্ট বিদ্যালয় ঘোষণা করেছিলেন। এই প্রধান শিক্ষক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই তিনি বিদ্যালয়ের উন্নয়নে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে জরার্জীর্ণ ভবন থেকে বহুতল বিদ্যালয় ভবন নির্মাণসহ সাফল্য ও উন্নয়নে আলোকিত হয়ে ডি.বি ইউনাইটেড হাইস্কুলটি এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়ে দিন দিন আরো বেশি সমৃদ্ধ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর