মোঃ আমজাদ হোসেন-ডিমলা, নীলফামারী :- সোনালী আশের সোনার দেশ,পরিবেশ বান্ধব বাংলাদেশ “”। প্রতিপাদ্য নিয়ে আজ ১০ ডিসেম্বর নীলফামারীর ডিমলা উপজেলার হলরুমে এক পাট চাষীদের উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতাধীন নাবী পাট বীজ উৎপাদন কারী চাষী প্রশিক্ষন/২০২৫ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরানুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিস্টেম এ্যানালিষ্ট(আইসিটি সেল) এ টি এমআলিমুজ্জামান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তৈবুর রহমান, ডিমলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান মন্জু , উপ কৃষি সম্প্রসারন কর্মকর্তা, ১০ ইউনিয়ন থেকে আগত কৃষক ও প্রান্তিক চাষীগনসহ ইলেকট্রনিকস এন্ড প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
Leave a Reply