1. sheikhnadir81@gmail.com : admin :
  2. bbrtala@gmail.com : bablur rahman : bablur rahman
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কালিগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যানর রুহের মাগফিরাত কামনা সাতক্ষীরায় আম বিক্রির নয়া দৃষ্টান্ত, সপ্তাহে বিক্রি ১১ হাজার কেজি ধুলিহরে  সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এতিমদের ঈদ পুনর্মিলনী আহনাফ রহমান (রিহান)এর আজ শুভ জন্মদিন  দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়কে ঘর উপহার ইসলামী ব্যাংকের অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে বিরতি হেল্থকার্ডসহ নাগরিক সেবাভিত্তিক পৃথক কার্ড প্রদান অসাংবিধানিক ও বৈষম্যমূলক: বাংলাদেশ কংগ্রেস রাস্তার মাঝে খাম্বা, কে সরবে, খাম্বা নাকি রাস্তা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস

  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১০৭ বার পঠিত
Oplus_131072

বিশেষ প্রতিনিধিঃ ক্লাইমেট এ্যাকশন এ্যাট লোকাল লেভেল (কল) প্রকল্পের আওতায় শ্যামনগরে জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তন উপলক্ষে কৃষক মাঠ দিবস পালিত হয়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের খুঁটিকাট এলাকায় বায়োফর্টিফায়েড জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ উপলক্ষে এক তথ্যবহুল ও অংশগ্রহণমূলক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ০২ নং কাশিমাড়ি ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ডের মেম্বর আজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শামছুর রহমান এবং ইউনিয়ন পুষ্টি কমিটির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা সদস্য শাহিদা বেগম। মাঠ দিবসে কৃষি উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তি নিয়ে বিভিন্ন উপস্থাপনা অনুষ্ঠিত হয়। কমলা সুন্দরী মিষ্টি আলু নিয়ে উপস্থাপনা করেন মশিউর রহমান। জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ নিয়ে কৃষক পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন মিহির রঞ্জন মিস্ত্রি। লবণ সহনশীল ধান ব্রি-৯৯ বিষয়ে বক্তব্য দেন মলিনা রানী মন্ডল। সবজি চাষাবাদ নিয়ে কথা বলেন ইতিকা রানী মন্ডল এবং সূর্যমুখী (হাইসান-৩০) চাষ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন নিশিকান্ত মন্ডল। যুব জলবায়ু সদস্য শিল্পী রানী মিস্ত্রী জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তার বক্তব্যে সবজি চাষ সম্প্রসারণ, পুকুর ও খাল খনন এবং পানি সাশ্রয়ী এডব্লিউডি (AWD) পদ্ধতির ব্যবহার বিষয়ে কৃষকদের সচেতন করেন।প্রধান অতিথি জনাব দেলোয়ার হোসেন বলেন, “এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আমাদের সহনশীল কৃষি চর্চা বাড়াতে হবে।” তিনি কৃষিতে নারীদের সক্রিয় অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন এবং সেচ ব্যবস্থাপনা, সবজি পরিবহন ও গ্রামীণ সড়ক উন্নয়নের ওপর জোর দেন। অনুষ্ঠানের একপর্যায়ে তিনি জিংক সমৃদ্ধ ধান ব্রি-১০২ কর্তনের উদ্বোধন করেন।এ সময় লিডার্স (LEDARS)-এর মিল অফিসার জনাবা, হাসনা হেনা উপস্থিত থেকে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক দিকনির্দেশনা দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সীমা রানী মন্ডল ও মোঃ কানিজুর রহমান।মাঠ দিবসে বিপুল সংখ্যক কৃষকের অংশগ্রহণ স্থানীয় পর্যায়ে পুষ্টিকর ও জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে নতুন আশার সঞ্চার করেছে বলে আয়োজকরা জানান।সার্বিক সহযোগিতায় ছিল গেইন (GAIN) এবং বাস্তবায়নে লিডার্স (LEDARS)

সংবাদটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর